শাহাজালাল বিমানবন্দরে ৯ কেজি সোনা জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে লুকানো ৯ কেজি সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বুধবার মধ্যরাতে এই সোনাগুলো উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।
খুদে বার্তায় বলা হয়, সিরাজুল ইসলাম (৪১) নামের এক যাত্রীর শরীরে লুকানো অবস্থায় তল্লাশি চালিয়ে ৯ কেজি সোনা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকা। ঐ যাত্রী পিজি ফ্লাইটে মালয়েশিয়া থেকে ব্যাংকক হয়ে বুধবার মধ্যরাতে শাহজালালে অবতরণ করেন।
গোপন সংবাদের ভিত্তিতে গ্রিন চ্যানেল পার হওয়ার সময় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ঐ যাত্রীকে চ্যালেঞ্জ করে। পরে তাকে কাস্টমস হলে নিয়ে শরীর তল্লাশি করে এক কেজি ওজনের নয়টি বারে নয় কেজি ও ২৭৮ গ্রামের খণ্ডিত টুকরা স্বর্ণ পান।
Related News
নরসিংদীর আড়িয়াল খাঁ নদ থেকে যুবকের বস্তাবন্ধি লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরা উপজেলার ডৌকারচর ইউনিয়নের তেলিপাড়া বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত আড়িয়াল খাঁRead More
আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ৫০, ২৬ কারখানায় ছুটি
বৈশাখী নিউজ ডেস্ক: আশুলিয়ায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, ব্ল্যাকলিস্টিং বন্ধসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভRead More



Comments are Closed