Main Menu

চট্টগ্রামে পাঁচ মোটরসাইকেল চোর গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ মোটরসাইকেল চোরকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ। এসময় তাদের কাছ থেকে আটটি বিভিন্ন মডেলের মোটরসাইকেল ও বিক্রি হওয়া একটি মোটরসাইকেলের চেসিসও উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গল ও বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- রাব্বি (২২), শাহেদ (২৩), আরিফ (২৬), ইসমাইল (২৮), ইউসুফ (৩৪) এবং আমানত উল্লাহ।

এ ব্যাপারে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি-পশ্চিম) এএএম হুমায়ন কবির জানান, তারা চোরাই মোটরসাইকেল বিক্রি করে ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে। বিক্রি সংক্রান্ত সকল তথ্য ক্রেতার সঙ্গে ফেসবুকে সেরে নেয়। পাঁচজনকে আটক করা গেলেও তাদের চক্রের মধ্যে আরও ৫ থেকে ৬ জন আছে। তাদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

চোরাই প্রতিটি মোটরসাইকেলের দাম কমপক্ষে দুই লাখ টাকা।

Share





Related News

Comments are Closed