Main Menu

গাছের আড়ালে পোশাক বদলাতেন শ্রীদেবী

বিনোদন ডেস্ক: সম্প্রতি পুরনো দিনে ফিল্মের শ্যুটিংয়ের অভিজ্ঞাতা শেয়ার করতে গিয়ে অদ্ভুত ঘটনার কথা জানান শ্রীদেবী। তিনি বলেন, তখনকার অভিনেত্রীরা আজকের অভিনেত্রীদের মত এত সুবিধা পেত না। বাসে কিংবা গেছের পেছনে আমাদের পোশাক বদলাতে হয়েছে।

সম্প্রতি তার আপকামিং ফিল্ম ‘মম’-এর প্রমোশনে ব্যস্ত অভিনেত্রী শ্রীদেবী। ফিল্মটি দেবকী নামে এক টিনেজ কন্যার মায়ের চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মম’-এর প্রমোশনে এক টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকারের সময় তার নানান অভিজ্ঞতার কথা শেয়ার করেন এ অভিনেত্রী।

শ্রীদেবীর মতে, ভ্যানিটি ভ্যান আজকালকার দিনে অভিনেত্রীদের কাছে আশীর্বাদের মতো। আমাদের সময় এ ধরনের সুবিধা ছিল না। আমরা ঝোপঝাড়-গাছ, বাস কিংবা শ্যুটিং সেটের মধ্যেও পোশাক বদল করেছি। আমি তো শ্যুটি সেটে জলই খেতাম না। কারণ সেটে ঠিক ঠাক টয়লেট থাকত না।

এ অভিনেত্রী বলেন, আমি তো বৃষ্টির সময় শ্যুটিংই করতে চাইতাম না। কারণ তারপরই অসুস্থ হয়ে পড়তাম। আসলে অভিনয় পেশাটা বাইরে থেকে ‌যতই গ্ল্যামারাস লাগুক না কেন কাজটা ‌যে কতটা কঠিন তা আমিই বুঝতাম।

এদিকে নিজের ক্যারিয়ারের তিনশ’ নম্বর ছবিতে অভিনয় করলেও শ্রীদেবী বলেন, আজো তিনি সম্পূর্ণভাবেই পরিচালকের অভিনেত্রী। এ ছবিতেও পরিচালক রবি উদয়াওয়ার যেভাবে বলেছিলেন, সেভাবেই কাজ করেছেন। নেওয়াজউদ্দিন সিদ্দিকি, অক্ষয় খান্না, পাক অভিনেতা সজল আলি এবং আদনান সিদ্দিকির সঙ্গে প্রথমবার কাজের অভিজ্ঞতা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত তিনি।

Share





Related News

Comments are Closed