Main Menu

আলীয়া মাদরাসা মাঠে ঈদের জামাত সকাল সাড়ে ৮ টায়

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ঐতিহাসিক সরকারী আলীয়া মাদ্রাসা মাঠে আন্জুমানে খেদমতে কুরআন সিলেট-এর উদ্যোগে সকাল সাড়ে ৮টায় পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।

এতে, যথাসময়ে উপস্থিত থেকে প্রতি বছরের ন্যায় এবারও ঈদুল ফিতরের জামাতকে সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহবান জানিয়েছেন আন্জুমানে খেদমতে কুরআন সিলেট এর সভাপতি প্রফেসর সৈয়দ মাওলানা ইকরামুল হক ও সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীন।
উল্লেখ্য, জামাতে ইমামতি করবেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। জামায়াতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

Share





Related News

Comments are Closed