Main Menu

গোলাপগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জের কদুপুর গ্রামে শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে ইমাম হোসেন (৩৪) নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত যুবক কদুপর গ্রামের আতাব আলীর ছেলে। পূর্ব বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ তিনজনকে আটক করেছে।
স্থানীয় সূত্র জানায়, কদুপুর জামে মসজিদের পাশে শুক্রবার দুপুরে ৪/৫ জন যুবক তার উপর আকস্মিক হামলা চালায়। তাদের উপর্যুপরি আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম ফজলুল হক শিবলী জানান, পূর্ব বিরোধের জের ধরে এ নৃশংস ঘটনা ঘটেছে। এ ঘটনায় রাজু, মারজান ও শাহ আলম নামের তিন যুবককে আটক করা হয়েছে। নিহত ইমাম হোসেনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

 

 

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed