Main Menu

ছাতকে প্রবাসীকে সংবর্ধনা ও ইফতার মাহফিল

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের উদ্যোগে আতাউর রহমান আনছার ওয়েলফেরার ট্রাষ্ট (ইউকে) এর চেয়ারম্যান কে সংবর্ধনা ও ইফতার মাহফিল সোমবার সন্ধায় গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়ন পরিষদের কার্যালয়ের এক সংবর্ধনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউপি চেয়ারম্যান আখলাকুর রহমানের সভাপত্বিতে ও ইউপি সদস্য হোসাইন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাছির উল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাপার সভাপতি আবুল লেইছ মোহাম্মদ কাহার, বদরুল ইসলাম তারেক, আব্দুল মোমিন মামুন, মিছবা উদ্দিন, শাহ আবু হাসনাত, মাছুম আহমদ, ইঞ্জিনিয়ার আবু মনসুর আহমদ, উপজেলা সাব রেজিষ্টার শাহনেওয়াজ খান, তদন্ত ওসি আশরাফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা ড. খালেদ কনক, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান, ছাতক প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রনি।
অনুষ্ঠিত সবংর্ধনা সভায় বক্তব্য রাখেন, আ,লীগ নেতা আব্দুস সামাদ, বাদশা মিয়া, লতিফ মাষ্টার, আবুল বশর, ব্যবসায়ী মন্তাজ মিয়া, ইউপি প্যানেল চেয়ারম্যান সামছুল হক, ইউপি সদস্য রাজন তালুকদার, আনোয়ার হোসেন, আলকাব আলী, মাহমদ আলী, সুরেতাজ মিয়া, নিজাম উদ্দিন, ইউপি মহিলা সদস্যা কাজী রেহেনা বেগম, শোভা রানী দাশ, ছাদিকা বেগম, ইউপি সচিব অধীর রঞ্জন দাস, ব্যবসায়ী ছাদিক মিয়া, নুরুল হক, সদরুল আমিন সোহান, সিলেট মহানগর ছাত্রলীগ নেতা নজির হোসেন লাহিন, ছাতক প্রেস ক্লাবের অর্থ সম্পাদক আতিকুর রহমান, সাংবাদিক মোশাহিদ আহমদ, মাহবুবুর রহমান, ছদরুল, সাবেক মেম্বার আলমগীর কবির, মানবাধিকার কর্মী রাজিয়া বেগম, আসমান গণি, আখলুছ আলী, ইলিয়াছ আলী, ফয়সল আহমদ সুমন, শাহিন আহমদ, খালেদ মাহমুদ মুমিন, প্রমুখ। পরে সংবর্ধিত অতিথিকে প্রধান অতিথি হাত থেকে সম্মাননা প্রদান করা হয়।
সবংর্ধনা শেষে অতিথির সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা আনোয়ার হোসেন দুদু।

 

Share





Related News

Comments are Closed