ওসমানীনগরে চার ব্যবসা প্রতিস্টানে জরিমানা
ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে অভিযান পরিচালনা করে ৪টি ব্যবসা প্রতিষ্ঠান থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মনিরুজ্জামানের নেতৃত্বে গোয়ালাবাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় মেয়াদ উত্তীর্ণ পণ্য ও মূল্য তালিকা না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রসমেলাকে ৫ হাজার, রাহি ডিপার্টমেন্টাল স্টোরকে ২ হাজার, বেঙ্গলকে ২ হাজার এবং তাহমিদ ডিপার্টমেন্টাল ষ্টোরকে ১ হাজার জরিমানা করে তাৎক্ষণিক তা আদায় করা হয়। এসময় ভ্রাম্যমান আদালত চালের বাজারে গিয়ে মূল্য তালিকা পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান জরিমানা আদায়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে ভোক্তাদেরকেও সচেতন হতে হবে।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed