দাউদপুর জামে মসজিদ সড়কের বেহাল দশা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দক্ষিন সুরমার উপজেলার দাউদপুর ইউনিয়নের চৌধুরীবাজারস্থ দাউদপুর জামে মসজিদ রোড দীর্ঘদিন যাবৎ সংস্কার না করায় বড় বড় গর্ত সৃষ্টি হয়ে যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। অনেক স্থানে পিচের গালা উঠে রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে থাকে। এমতাবস্থায় যানবাহন চলাচলের সময় পানি ছিটকে পড়ে পথচারীদের কাপড় নষ্ট হয়। বিশেষ করে অত্র এলাকার মুসল্লিগণ দাউদপুর জামে মসজিদে নামাজ আদায়ের জন্য যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ সড়ক দিয়ে বিভিন্ন স্কুল কলেজ, মাদরাসার শিক্ষার্থীরা যাতায়াত করে থাকে। তাদেরও চরম দুর্ভোগ পোহাতে হয়।
দাউদপুর মসজিদ রোডে পানি নিষ্কাশনের ড্রেন না থাকায় পানি জমে রাস্তা নষ্ট হওয়ার পাশাপাশি জনদুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে।
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষের মধ্য দিয়ে নৈখাই থেকে দাউদপুর চৌধুরীবাজার পর্যন্ত চলে যাওয়া ব্যস্ততম শাহ দাউদাবাদ রাস্তাটির অবস্থা এখন বেহাল। রাস্তাটি সম্পূর্ণভাবে যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এই রাস্তা দিয়ে উপজেলা পরিষদে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা গ্রহণ করার জন্য প্রতিদিন হাজার হাজার নারী পুরুষ যাতায়াত করে থাকেন।
এ ব্যাপারে বিশিষ্ট মুরব্বী আলহাজ¦ আব্দুল মুছব্বির জানান, দীর্ঘদিন যাবৎ দাউদপুর জামে মসজিদ রোড সংস্কার না হওয়ায় জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে দাউদপুর জামে মসজিদে মুসল্লিদের নামাজে যাতায়াতে কষ্ট হচ্ছে। মুসল্লিদের দুর্ভোগের কথা বিবেচনা করে সড়কটি দ্রæত সংস্কার করার আহবান জানান।
দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম খলিল বলেন, অত্র সড়কের পাশ দিয়ে পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের প্রয়োজন হলে আমরা সরেজমিন গিয়ে বিষয়টি দেখে দ্রæত ড্রেন নির্মাণের ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
সিলেটে যৌথ অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে র্যাব-৯ এবং ৪৮ বিজিবি এর যৌথ অভিযানেRead More
সিলেট সীমান্তে রয়েল এনফিল্ডসহ ১ কোটি ৯০ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্ত দিয়ে অবৈধভাবে ‘রয়েল এনফিল্ড’ মোটরসাইকেলসহ ১ কোটিRead More



Comments are Closed