শিলিগুড়ির শ্রুতি নামের সেই কিশোরী সিলেটের সেফ হোমে
সুনামগঞ্জ প্রতিনিধি : ভারতের শিলিগুড়ির শ্রæতি পাল নামের ১৩ বছরের সেই কিশোরীকে সিলেটের বাগবাড়ির সেফ হোমে (নিরাপদ নিবাসে) পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তাহিরপুর থানা পুলিশ রবিবার সুনামগঞ্জ অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেটের আদালতে শ্রæতিকে হাজির করলে আদালত বেলা আড়াইটার দিকে তার বক্তব্য শোনার পর তাকে নারী পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে সেফ হোমে পাঠানার আদেশ প্রদান করেন।
আদালত ও পুলিশ সুত্রে জানা যায়, ভারতের শিলিগুড়ির প্রয়াত গণেশ পাল ও দূর্গা রাণী পাল দম্পতির কিশোরী কন্যা সীমান্ত অতিক্রম করে গত শুক্রবার উপজেলার বড়দল কাউকান্দি বাজারে আওয়ামীলীগের কার্যালয়ের আশেপাশে ঘোরাফেরা করলে বাজারবাসী তাকে ইউনিয়ন পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য’র বাড়িতে রাত্রী যাপনের ব্যবস্থা করে দেন। পরদিন শনিবার উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ আবুল হোসেন খাঁনের নিকট নিয়ে গেলে ভাষাগত কারনে শ্রæতি নিজের সঠিক পরিচয় অকেটাই চেঁপে যায়। খবর পেয়ে শনিবার রাতে তাহিরপুর থানা পুলিশ শ্রæতিকে তাদের হেফাজতে নেয়।
অপরদিকে শ্রæতিকে পুলিশী জিজ্ঞাসাবাদেও সে তার পরিবারের কোন সদস্য বা নিকটাতœীয় এমনকি তার আর কোন ভাই-বোন নেই বলেও জানায়। শ্রæতি কখনো কাঁটা তারের বেড়ার নীচ দিয়ে আবার কথানো বাসযোগে শিলিগুড়ি থেকে পার্শ্ববর্তী মেঘালয় পাহাড়ের ওপারের সীমান্ত অতিক্রম করে শুক্রবার বাংলাদেশে প্রবেশ করেছে বলে জানায়।
ধারণা করা হচ্ছে পারিবারীক রোষানল অথবা কোথাও কিশোরী হিসাবে কাজে থাকায় সেখানে কোন ধরণের অদৃশ্য চাঁপ কিংবা অন্য কোন কারনে ওই কিশোরী ভারতের শিলিগুড়ি থেকে দিন কয়েক পুর্বে মেঘালয় ষ্টেইটের শিলং হয়ে সুনামগঞ্জ সীমান্তের ওপারে ঘোমাঘাট অথবা বড়ছড়া এসে পৌছার পর সীমান্ত অতিক্রম করে শুক্রবার বাংলাদেশে প্রবেশ করেছে।
তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, শ্রæতির ব্যাপারে শনিবার রাতে থানায় সাধারন ডায়েরী করে রবিবার তাকে আদালতে হাজির করা হলে অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিষ্টেট আদালতের বিচারক মোহাম্মদ শহিদুল আমিন ওই কিশোরীকে এদিন বিকেলে নারী পুলিশী নিরাপত্তার মধ্য দিয়ে সিলেটের বাগবাড়িস্থ সেফ হোমে পাঠানোর আদেশ প্রদান করেন।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed