Main Menu

বিএনপি মহাসচিবের উপর হামলার ঘটনায় মেয়র আরিফের নিন্দা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী।
রোববার সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে মেয়র আরিফ বলেন, রাঙামাটিসহ পার্বত্য জেলাসমূহে ভয়াবহ পাহাড় ধসে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন এবং ক্ষতিগ্রস্তদের দেখতে এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে রোববার সকালে রাঙ্গুনিয়া উপজেলার ইছাখালী এলাকায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে যে ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলা করা হয়েছে, তা বাকশালী সরকারের সন্ত্রাসের বহি:প্রকাশ। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা কোনো সভ্য গণতান্ত্রিক সমাজে কাম্য হতে পারে না। তিনি হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Share





Related News

Comments are Closed