ছাতকে গৃহবধুর আত্মহত্যা
কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে চার মাসের সন্তান রেখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ফারজানা আক্তার (২১) নামের এক গৃহবধূ। শনিবার গভীর রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের খাইরগাঁও-রামপুর গ্রামে এঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রামপুর গ্রামের শামসুল আলমের পরিবারের লোকজন প্রতিদিনের মতো রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে তার স্ত্রী ফারজানা আক্তার ঘরের ফ্যানের সাথে গলার ওড়না পেছিয়ে আত্মহত্যা করে। পরে তাদের শোর চিৎকারে লোকজন এসে পুলিশে খবর দিলে ছাতক থানার এসআই সুহেল রানা রোববার সকালে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে সুনামগঞ্জ হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এব্যাপারে ছাতক থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
Related News
সুনামগঞ্জ হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের কিডনি রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চালু হচ্ছেRead More
সুনামগঞ্জে মেয়ের বাড়ি বেড়াতে গিয়ে খুন হলেন মা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি গ্রামে মেয়ের বাড়িতে বেড়াতে এসে গলা কাটা অবস্থায়Read More



Comments are Closed