হবিগঞ্জ প্রেসক্লাব সভাপতিকে গ্রেপ্তারে নিন্দা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও হবিগঞ্জ সমাচার পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিককে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারায় গ্রেপ্তারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
রবিবার এক বিবৃতিতে সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল এ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিকের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি জানান।
বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারাটি সাংবাদিক নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হচ্ছে। একটি সংবাদ প্রকাশের জেরে একজন মুক্তিযোদ্ধা সাংবাদিককে হয়রানির বিষয়টিও এর ব্যতিক্রম নয় বলে তারা মনে করেন। ৫৭ ধারার অপব্যবহার সুস্থ ও স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে প্রেসক্লাব নেতৃবৃন্দ ৫৭ ধারা প্রত্যাহারেরও দাবি জানান।
Related News
সিলেটের তরুণ-প্রতিভাবান সাংবাদিক তুহিন আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও সিলেটভিউ২৪ডটকম’র সিনিয়র রিপোর্টার তুহিনুল হক তুহিনRead More
সাংবাদিক, শিক্ষাবিদ মহিউদ্দিন শীরুর মৃত্যু বার্ষিকী আজ
নিজস্ব প্রতিবেদক: বৃহত্তর সিলেটের সুনামধন্য কবি, সাংবাদিক, শিক্ষাবিদ, গবেষক, গীতিকার সিলেট বেতারের নিয়মিত সাহিত্য আসরেরRead More



Comments are Closed