জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত ও হত্যা মামলার ২ আসামি গ্রেফতার
জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত ও সোহাগ হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মঈন উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ বি-বাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে জগন্নাথপুর উপজেলার জয়দা গ্রামের সোহাগ হত্যা মামলার আসামি আবদুল বাতেনকে (৩২) গ্রেফতার করেছে। সে জয়দা গ্রামের আবদুর রহমান উরফে করম আলীর ছেলে। এছাড়া পুলিশের পৃথক অভিযানে আদালতের ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি লুৎফুর রহমানকে (৪২) গ্রেফতার করা হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার দাওরাই গ্রামের এরশাদ আলীর ছেলে।
Related News
সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ১০
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে রবজুল হক মোড়ল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহতRead More
দোয়ারাবাজারে পূবালী ব্যাংকের এটিএম বুথ উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫Read More



Comments are Closed