Main Menu

জৈন্তাপুরে সড়ক দূর্ঘটনায় চালক নিহত, অাহত ৫

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর প্রতিনিধি: সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক নামক স্থানে ট্রাক ও নোহা মাইক্রোবাসের সংঘর্ষে নোহা চালক নিহত ও আরো ৫জন অাহত হয়েছেন ৷
এলাকাবাসী সূত্রে জানা যায়- ১৭ জুন শনিবার রাত সাড়ে ১১টায় সিলেট-তামাবিল মহাসড়কের বাঘের সড়ক এলাকায় জৈন্তাপুর উপজেলার ফেরীঘাট হতে সিলেটগামী নোহা (নং ঢাকা-মেট্রো-চ-১৩-১৪১৩) গাড়ির সাথে জাফলংগামী ট্রাকের (নং ঢাকা-মেট্রো-ট-১৮-৬৭৮৫) মুখোমুখি সংঘর্ষ ঘটে ৷ এতে নোহা চালক সহ ৬জন অাহত হন ৷ অাহতদের স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ৷ ওসমানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতেই নোহা চালক সিলেট শহরের খালেরপাড়স্থ ক্বারী অাব্দুল মতিন এর ছেলে অাব্দুস ছালাম (৩০) মৃত্যুবরন করেন ৷ অন্যান্য অহতদের নাম জানা যায়নি ৷ আহতদের মধ্যে ২জন পুরুষ, ২জন মহিলা ও এক শিশু রয়েছে।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ সফিউল কবির দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে ঘটনাস্থল গোয়াইনঘাট থানার অন্তর্ভূক্ত হওয়ায় হাইওয়ে পুলিশ গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করবে বলে জানান তিনি।

Share





Related News

Comments are Closed