Main Menu

সিলেটে দু’পক্ষের সংঘর্ষে আহত ২০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট সদর উপজেলার জালালাবাদে মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার বিকেলে স্থানীয় ইসলামগঞ্জ বাজার ও পক্ষদ্বয়ের পাড়ায় পৃথক সংঘর্ষ হয়।
আহতরা হলেন- আমিনুল ইসলাম, সাহাব উদ্দিন, আনফর আলী। অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্র জানায়, পুরান কালারুকা পশ্চিম পাড়ায় মসজিদ সংক্রান্ত বিষয় নিয়ে দ্’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তারই জের ধরে স্থানীয় বাজারে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এরপর তাদের পাড়ায় উভয় পক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
জালালাবাদ থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক ফয়েজ আহমদ জানান, এ ব্যাপারে থানায় কোন তথ্য বা কোন অভিযোগ দাখিল হয়নি।

Share





Related News

Comments are Closed