Main Menu

নবীগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু

ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জ উপজেলায় পৃথক বজ্রপাতে ১জন নিহত ও ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকাল থেকে মুষল ধারায় বৃস্টি হচ্ছিল। বেলা ৪টার দিকে বড় ভাকৈর ইউনিয়নের সোনাপুর গ্রামের হাফিজুর রহমানের ছেলে আবু সালেক (৮) রাস্তা দিয়ে যাওয়ার সময় বজ্রপাতের কবলে পড়ে। সাথে সাথে তাকে উদ্বার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
অপর দিকে একই সময়ে আরো ৩জন বজ্রপাতের শিকার হন। তাদেরকে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতরা হল উপজেলার সোনাপুর গ্রামের জালাল উদ্দিনের ছেলে জায়েদ আলী (১৬), রিপাতপুর গ্রামের পরিমল দাশের ছেলে স্মৃতিবাষ দাশ (৩৫) ও নোয়াগাও গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে শামসু মিয়া (৬২)।

 

Share





Related News

Comments are Closed