সিলেট নগরীতে জলাবদ্ধতা, চার উপজেলা প্লাবিত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে শনিবার সিলেট নগরীতে ফের জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
প্রবল বর্ষণে নগরীর কুমারপাড়া, হাওয়াপাড়া, নাইওরপুল, মির্জাজাঙ্গাল, ভাতালিয়া, মনিপুরী রাজবাড়ি, দরগাহ গেইট, বনকলাপাড়া, হাউজিং এস্টেট, জালালাবাদ, লোহারপাড়া, বাগবাড়ি, চারাদিঘীরপাড়, রায়হোসেন, কলবাখানি, কুয়ারপার, কাজলশাহ, পাঠানটুলা, খোজারখলা, ভার্থখলা, মেনিখলা, বারখলা, পাঠানপাড়া, উপশহর, সোনারপাড়া, মিরাবাজার, যতরপুর, রায়নগর, ছড়ারপার, জামতলা, দাড়িয়াপাড়া, লামাবাজার এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়।
নগরীর ভাতালিয়া এলাকার বাসিন্দা মামুনুর রশীদ জানান, শনিবারের বৃষ্টিতে তাদের এলাকায় প্রবল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। বিশেষ করে ওই এলাকার টিন শেডের অনেক বাসা-বাড়িতে পানি উঠে গেছে। তাদের এলাকার মসজিদেও পানি উঠার উপক্রম হয়েছে। এ অবস্থায় এতেকাফরত মুসল্লিরা দুর্ভোগে রয়েছেন।
তিনি জানান, কয়েক মাস আগে তাদের এলাকার রাস্তা সম্প্রসারণ করা হয়েছে। রাস্তা সম্প্রসারণকালে দুই পাশের ড্রেন সরু করে ফেলায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

এদিকে, গত কয়েকদিনের প্রবল বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট ও দোয়ারাবাজার উপজেলায় বন্যা দেখা দিয়েছে।
বন্যার পানিতে কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জ পাথর কোয়ারি তলিয়ে গেছে। কোয়ারিতে অন্তত পাঁচশ’ পাথরবাহী ট্রাক্টর আটকা পড়েছে। বন্যার পানি বিভিন্ন স্টোন ক্রাশার মেশিনের প্ল্যান্টে ঢুকে পড়েছে। পানিতে তলিয়ে গেছে অনেক গ্রাম। এতে কয়েক কোটি টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে, গোয়াইনঘাট ও দোয়ারাবাজারে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দোয়ারাবাজারের ইউএনও তারেক মো: জাকারিয়া তার ফেইসবুকে বন্যার বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। এতে দেখা গেছে, নিম্নাঞ্চলের অনেক বাড়ি-ঘর পানিতে তলিয়ে গেছে। সেখানে বন্যার পানি থৈ থৈ করছে।
এছাড়া, সিলেট সদর উপজেলার বিভিন্ন নিমাঞ্চলে বন্যার পানি ঢুকে পড়েছে। বিশেষ করে এ উপজেলার শিবেরবাজার এলাকায় বন্যার পানি থৈ থৈ করতে দেখা গেছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed