সিলেট নগরীর জলাবদ্ধ এলাকা পরিদর্শনে মেয়র আরিফ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর পাঠানটুলা, সুবিদবাজার, লন্ডনীরোড ও গুয়াবাড়ি এলাকার ছড়া, খাল, নালা ও ড্রেন পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
শনিবার সকালে টানা বৃষ্টির মধ্যে মেয়র আরিফ সিলেট-সুনামগঞ্জ সড়কের পাঠানটুলা, সুবিদবাজার এলাকায় জমে থাকা হাটু পানিতে নেমে বিদ্যমান সমস্যা ও পানি আটকে থাকার প্রতিবদ্ধকতা চিহিৃত করে খাল, নালা ও ড্রেন পরিষ্কারের কাজ শুরু করেন। পরে জলাবদ্ধ এলাকার বাসিন্দাদের সাথে কথা বলেন মেয়র আরিফ। এসময় মেয়র আরিফ সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামছুল ইসলামকে দ্রæত এসব এলাকার জলাবদ্ধতা নিরসনে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। পরে মেয়র আরিফুল হক চৌধুরী নগরীর সুবহানীঘাট, যতরপুর, মিরাবাজার সহ বেশ কয়েকটি জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত বুধবার ও আজ শনিবার টানা বৃষ্টিতে সিলেট নগরীর অধিকাংশ এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। মেয়র স্বশরীরে উপস্থিত হয়ে এসব জলাবদ্ধ এলাকা পরিদর্শন করে বিদ্যমান সমস্য চিহিৃত করে ছড়া, খাল, নালা ও ড্রেন উদ্ধারে অভিযান শুরু করেন।
Related News
কাজীরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ, তদন্তে পুলিশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার একাধিক শিক্ষকের বিরুদ্ধে শিশু বলাৎকার ও যৌন নির্যাতনেরRead More
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত, কোর্ট পয়েন্টে অবস্থান
বৈশাখী নিউজ ডেস্ক: কারিগরি শিক্ষা বোর্ডের অধীনতা থেকে মুক্ত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরRead More



Comments are Closed