বাহুবলে মাকে গলা টিপে হত্যা, পুত্র গ্রেফতার
ছনি চৌধুরী, হবিগঞ্জ প্রতিনিধি: পারিবারিক কলহের জের ধরে গর্ভধারীনি মাকে গলা টিপে হত্যা করেছে কুলাঙ্গার পুত্র। ঘটনাটি ঘটেছে ১৬ জুন শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার শিমুলিয়াম গ্রামে। নিহতের নাম রহিমা খাতুন (৬০)। তিনি ওই গ্রামের মৃত আনছার উদ্দিনের স্ত্রী। ঘটনার পরপরই পুলিশ ঘাতক পুত্র টেনু মিয়া (৩০) কে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, উপজেলার শিমুলিয়াম গ্রামের মৃত আনছার উদ্দিনের পুত্র টেনু মিয়া দীর্ঘদিন দুবাই প্রবাসে থাকার পর বিগত ২ বছর আগে দেশে চলে আসে। বিদেশ থাকাকালে সে তার সৎ ভাইকে দুবাই নেয় এবং তাদের সহযোগিতা করে। দেশে আসার পর টেনু মিয়া অর্থ সংকটে পড়ে। পরিবারে অশান্তি দেখা দেয়। শুক্রবার ইফতারের পর এ নিয়ে মা রহিমা খাতুন-এর সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বৃদ্ধা মা রহিমা খাতুনকে গলাটিপে ধরলে তিনি ঘটনাস্থলেই মারা যান । হত্যার পর টেনু মিয়া একটি লোহার শাবুল তাক করে দরজায় অবস্থান নেয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ দেব, এসআই মফিদুল ইসলাম ও এএসআই আনোয়ার এর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে কথার মারপ্যাচে বশ করে পুলিশ টেনু মিয়াকে গ্রেফতার করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ বিশ্বজিৎ দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এঘটনায় রহিমা খাতুনের পরিবার হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
Related News
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ-সিলেট রুটে বাস চলাচল নিয়ে হবিগঞ্জ ও মৌলভীবাজারের মালিক-শ্রমিকদের বিরোধের জেরে অনির্দিষ্টকালেরRead More
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More



Comments are Closed