পাবনায় ‘বন্দুকযুদ্ধে’ ১ জন নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার ঈশ্বরদীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী আলিয়া ভুলু (৪১) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে পাকশী পেপার মিলের পাশে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে পাকশী এলাকায় টহল দেয়ার সময় মাদক ব্যবসায়ীদের উপিস্থিতি জানতে পেরে পুলিশ তাদেরকে ধাওয়া করে। এসময় তারা ককটেল নিক্ষেপ করলে পুলিশ গুলি চালায়। পরে মাদক ব্যবসায়ীরাও গুলি চালায়। এসময় আলিয়া ভুলুর পায়ে ৩টি গুলি লাগলে প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। তার মরদেহ সকালে পাবনা মর্গে পাঠানো হয়েছে।
পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার ‘বন্দুকযুদ্ধে’ আলিয়া ভুলুর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।
Related News
পত্নীতলায় কারিতাসের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচির সেবাসমূহ, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন, কেঁচো সার বাজারRead More
পত্নীতলায় উপকারভোগীদের মাঝে ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলার কারিতাসের আয়মূলক কার্যক্রমের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর জীবিকায়ন ও সহনশীলতাRead More



Comments are Closed