Main Menu

জৈন্তাপুরে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

Manual4 Ad Code

মোঃ রেজওয়ান করিম সাব্বির, জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে এক কাতার প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার দুটি কন্যা সন্তান রয়েছে।
এলাকাবাসী সূত্রে যানা যায়- ১৫ জুন বৃহস্পতিবার দিবাগত রাত ১টায় ঘরের তীরের সাথে গলায় রশি বেধে জৈন্তাপুর উপজেলার শ্যামপুর (চান্দঘাট) গ্রামের রাজা মিয়ার ছেলে কাতার প্রবাসী ফখরুল ইসলামের স্ত্রী ২ সন্তানের জননী খাদিজা বেগম (২৫) সবার অজান্তে আত্মহত্যা করেন৷ রাতে পরিবারের লোকজন খাদিজাকে ডাকাডাকি করলে তার কোন সাড়া শব্দ না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে ঘরের একটি কক্ষে তীরের সাথে ঝুলতে দেখেন৷
বিষয়টি তাৎক্ষনিক ভাবে খাদিজার পিতা উপজেলার হেমু গ্রামের বুলবুল দর্জীকে জানানো হয়৷ সংবাদ পেয়ে তারা বিষয়টি পুলিশকে অবহিত করেন৷ খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে৷ সুরতহাল রির্পোট তৈরী করে খাদিজার লাশ অধিকতর তদন্তের জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরন করেছে পুলিশ৷
এবিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ শফিউল কবির বলেন- নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে৷ ময়না তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর জানা যাবে আত্মহত্যা নাকি হত্যা৷

Manual1 Ad Code

 

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code