ধর্ষণ মামলায় সিলেটে ব্যবসায়ী গ্রেফতার
বৈশাখী নিউজ ২৪ ডটকম : ঢাকা মহানগরীর মোহাম্মদপুর থানায় এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় সিলেট নগরের উপশহর থেকে ধর্ষণ মামলার আসামি খায়রুর রহমান ইবাদকে গ্রেফতার করেছে পুলিশ। ইবাদ নগরের মহাজনপট্টির ব্যবসায়ী ও জল্লারপাড় এলাকার বাসিন্দা আতাউর রহমানের ছোট ছেলে বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার (০৮ জুন) দুপুরে শাহপরাণ থানা পুলিশ ধর্ষণ মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে।
এর আগে বুধবার (০৭ জুন) রাতে সিলেট মহানগরীর শাহপরারণ থানার একদল পুলিশ উপশহরস্থ বি-ব্লকের ১৬নং রোডের ২নং বাসা থেকে তাকে গ্রেফতার করে।
বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান- ইবাদের বিরুদ্ধে এক তরুণী ঢাকার মোহাম্মদপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed