সাবেক সাংসদ মনিরুল ইসলামের সাথে ফ্লোরিডা আ.লীগের মত বিনিময়
গোলাম সাদত জুয়েল : সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাথে বরিশাল-২ এর তিন বারের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ঢাকার শান্তিনগর ক্লাবের চীফ পেট্রন বীর মুক্তিযোদ্বা মো: মনিরুল ইসলামের সাথে গত বৃহষ্পতিবার রাত ৯টায় সেন্ট্রাল ফ্লোরিডার কিসিমিতে এক মত বিনিময় সভা অনুষ্টিত হয়।
সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাথে বিশিষ্ট ক্রীড়ানুরাগী ও প্রবীন রাজনীতিবিদ মনিরুল ইসলামের হ্রদ্যতার সম্পর্ক। প্রতিবার তিনি আমেরিকায় সফরে আসলে সেন্ট্রাল ফ্লোরিডা আওয়ামীলীগ নেতাকর্মীদের সাথে মত বিনিময় করে থাকেন । গত বৃহষ্পতিবার ৮ জুন ইফতারের পর মাহবুবুর রহমানের সঞ্চালনায় মত বিনিময় সভায় প্রবীন রাজনীতিবিদ মো: মনিরুল ইসলাম বলেন, বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে সঠিক পথেই চলছে । জনগনের নেত্রী প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ এর যে স্বপ্ন দেখিয়েছিলেন- তা বাস্তবায়ন হয়ে যাওয়ায় তার বিরোধীরাও তার প্রশংসা করছেন । পদ্মা সেতু বাস্তবায়নের মধ্যভাগে, উন্নয়নের জোয়াড়ে বাংলাদেশ ভাসছে । সব জায়গায় জবাবদিহীতা, সবাই মন প্রান দিয়ে দেশের উন্নয়নে কাজ করছেন । যোগ্য লোকরাই দেশ চালাচেছন, জঙ্গি নিধনে জিরো টলারেন্সে বাংলাদেশ বিশ্বের সব দেশের কাছে আইডল । প্রধানমন্ত্রী দিন রাত কাজ করছেন, কোথাও কাউকে ছাড় দেয়া হছেছ না । বিদ্যুত উ্যপাদনে বাংলাদেশ তৃতীয় বিশ্বের অনেক দেশের কাছে উদাহরন । প্রধানমন্ত্রী বাংলাদেশের মসজিদ গুলোতে সোলার সিষ্টেম দিয়ে দিয়েছেন যার কারনে অনেক বিদ্যুত সাশ্রয় হচেছ । বিভিন্ন সময় সরকারকে অস্থিতিশীল করতে বব্যস্ত থাকে নানা গোষ্টি, বিচক্ষননেত্রী প্রধানমন্ত্রী সব কিছু সামলেই এগুচেছন ।
মোহম্মদ মনিরুল ইসলাম আরও বলেন, দলীয় নেতৃত্ব নিবার্চনে সব সময় প্রধানমন্ত্রী যারা কাজ করে তাদের মুল্যায়ন করেন । সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ বহি:বিশ্বে সবচেয়ে সুসংগঠিত একটি দল । সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এর সব খবর প্রধানমন্ত্রী জানেন, সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর এর অন্যতম উপদেষ্টা ডাক্তার মুরাদ খান ঠাকুর ও ডা: সিরাজুল ইসলাম প্রবাসের মত দেশেও সম্মানিত, উনাদের প্রধানমন্ত্রী শত ব্যস্ততার মধ্যেও যথেষ্ট সময় দেন । সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর এর প্রতিটি প্রকাশনা প্রধানমন্ত্রী ও বিভিন্ন মন্ত্রীরা বহি:বিশ্বের অন্যান্য কমিটিগুলোকে অনুসরন করতে বলেন । আওয়ামী লীগের নিবেদিত ও পরিক্ষীত নেতারাই মুল্যায়িত হচেছন প্রবাসেও তার ধারাবাহিকতা রাখতে হবে ।
মত বিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন সভাপতি মাহবু্বুর রহমান মিলন, যুগ্ন সাধারন সম্পাদক জসিম উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক সাংবাদিক -সম্পাদক গোলাম সাদত জুয়েল, রিলিজিয়াস বিষয়ক সম্পাদক হুজ্জাতুল ইসলাম বেলাল, নির্বাহী সদস্য সামসুদ তোফা, শাহজাহান কাজী, করিমুজ্জামান, ইউনুস হোসেন । অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন কমিউনিটি নেতা মইনুল হোসেন, ব্যাবসায়ী কামরুল হাসান রাজিব, লুৎফুর রহমান, হিরো আহমদ প্রমুখ ।
উল্লেখ্য মো: মনিরুল ইসলাম এক সংক্ষিপ্ত সফরে নিউ জার্সি, আটলান্টা, মায়ামী, টেম্পা, নিউ ইয়র্ক সফর করছেন ।
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed