‘তিন সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যা’
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর তুরাগে এক মা তার তিন সন্তানকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ৮ জুন বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাত ১২টার মধ্যে যে কোন সময় এই ঘটনা ঘটেছে। তুরগের কামার পাড়ার কালিয়ারটেক এলাকার একটি টিনশেড ঘরে এ ঘটনা ঘটার পর সেখানে হাজার হাজার উৎসুক জনতা ভিড় করেছে।
পুলিশ জানায় নিহতরা হলেন, রেহেনা বেগম (৩৪), তার তিন সন্তান শান্তা (১৪), শেফা (২) ও ছেলে সাদ (১১ মাস)। রেহেনার স্বামী মোস্তফা কামাল কামার পাড়া এলাকায় একটি কল্যাণ সমিতির অফিসে চাকরি করেন বলে জানা গেছে।
তুরাগ থানার ওসি মাহবুবে-এ-খোদা জানান, রেহেনার স্বামী বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে বাসা থেকে বের হয়ে যান। পরে রাত সোয়া ১২টার দিকে বাসায় ফিরে দেখেন বিছানায় তিন সন্তানের মৃতদেহ পড়ে রয়েছে। ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচিয়ে রেহেনা ঝুলছেন। পরে বাড়ির মালিকের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনা স্থানে পৌছায়।
ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে সন্তানদের শ্বাসরোধে হত্যা নিশ্চিত করার পর তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
রাতে লাশগুলি ঘটনা স্থলে রাখার পরে শুক্রবার সকাল ৯টার দিকে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সূত্রে আরো জানা যায়, পারিবারিক অভাব-অনটন বা দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে কিনা তা তদন্ত করা হচ্ছে। এ ব্যাপারে থানায় এখনো মামলা দায়ের করা হয়নি। তবে তুরাগ থানার ওসি বলেছেন, নিহতের স্বামীকে বাদী করে মামলা করা হবে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed