Main Menu

ওসমানীনগরে ১৯ জুয়ারী আটক

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটের ওসমানীনগরে জুয়ার আসর থেকে ১৯ জুয়ারীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার কবীর আহম্মেদের নেতৃত্বে উপজেলার দয়ামীর ইউপির রাইকদাড়া গ্রামের টেকই মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকৃতরা হচ্ছে, আপ্তাব মিয়া, আখলিছ মিয়া, মাহতাব, মলকাছ মিয়া, মাসুক মিয়া, আবদুল হাই, মো. সাহেদ আলম, মো.কাউসার আলী, মিসবাহ উদ্দীন, মবশ্বির আলী, আকলুছ মিয়া, আবদুল কাদির, আশিক আলী, আবদুস ছালাম, শাহ আলম, মোস্তফা আহমদ, মঈনুদ্দিন, বেলাল আহমদ ও নিজাম উদ্দিন।
আটককৃতরা সিলেটের ওসমানীনগর, বিশ্বনাথ ও দক্ষিণ সুরমা, জালালাবাদ ও সুনামগঞ্জ এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা।

Share





Related News

Comments are Closed