Main Menu

ভ্যাট ও আবগারি শুল্ক কমানোর পরিকল্পনা নেই : অর্থমন্ত্রী

বৈশাখী নিউজ ডেস্ক: মূল্য সংযোজন কর (ভ্যাট) হার ও আবগারি শুল্ক কমানো বা প্রত্যাহারের সুযোগ নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ব্যবসায়ীসহ বিভিন্ন গোষ্ঠি ১৫ শতাংশ ভ্যাট প্রয়োগের প্রস্তাব পুণর্বিবেচনার দাবি জানালেও অর্থমন্ত্রী জানিয়েছেন, এটি কমানোর সুযোগ নেই। একই সঙ্গে ব্যাংকে গচ্ছিত অর্থের উপর আবগারি শুল্ক কমানোর পরিকল্পনা নেই বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আবগারী শুল্ক কমানোর আমার কোনো পরিকল্পনা নেই। তবু এ ব্যাপারে সংসদে আলোচনা হবে। সংসদই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।
বৃহস্পতিবার সিলেটের মদন মোহন কলেজের সরকারীকরণের অংশ হিসেবে সরকারের স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিকট হস্তান্তর উপলক্ষ্যে ‘ডিড অব গিফট নিবন্ধন’ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনকি জানান তিনি।
তিনি বলেন, আগে ব্যাংকে বিশ হাজার টাকা রাখলেও শুল্ক দিতে হতো। এখন এক লাখের নিচে ব্যাংকে টাকা রাখলে কোনো শুল্ক দিতে হবে না। এক লাখ উর্ধ টাকার জন্য শুল্ক নির্ধারণ করা হয়েছে।
ভ্যাট আইন আরো একবছর স্থগিত রাখা ও ১৫ শতাংশ ভ্যাট আরোপের সিদ্ধান্ত পুর্নবিবেচনার জন্য ব্যবসায়ীরা দাবি জানালেও এর কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ভ্যাট আইনটি ২০১২ সাল থেকে ঝুলে আছে। তাদের দাবিতে বারবার পেছানো হচ্ছে। আর পেছানোর কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার বিকেলে নগরীর মদন মোহন কলেজকে সরকারীকরণের অংশ হিসেবে স্থাবর-অস্থাবর সম্পত্তি সরকারের নিকট হস্তান্তর উপলক্ষ্যে ‘ডিড অব গিফট নিবন্ধন’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল মাল মুহিত। তিনি এই কলেজটির ম্যানেজিং কমিটিরও সভাপতি।
কলেজ অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সা্েক স্ংাসদ শফিকুর রহমান চৌধুরী, মহানগর আ্ওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ রাজরৈনিতক নেতৃবৃন্দ, শিক্ষামন্ত্রনালয়ের কর্মকর্তাবৃন্দ ও কলেজটির শিক্ষক-কর্মকর্তা এবং কলেজের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অর্থমন্ত্রী গত ১ জুন ঘোষিত বাজেটে ব্যাংক গ্রাহকদের ওপর বাড়তি হারে আবগারি শুল্ক আরোপের প্রস্তাব করেন। তার প্রস্তাবে বলা হয়েছে, বছরের যে কোনো সময় ব্যাংক হিসাবে এক লাখ টাকার বেশি স্থিতি থাকলে আবগারি শুল্ক বিদ্যমান ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৮০০ টাকা করা হবে।
অপরদিকে, ১ জুলাই থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভ্যাট আইন। এতে ভ্যাটের হার ১৫ শতাংশ ধার্য করা হচ্ছে। ব্যবসায়ীরা তা কমানোর দাবি জানিয়ে আসছেন।

Share





Related News

Comments are Closed