সাংবাদিক কাইয়ূম উল্লাসের পিতার ইন্তেকাল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক আবদুল কাইয়ূম (কাইয়ুম উল্লাস) ও সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট আবদুল মালেকের পিতা মো. আবদুল খালিক মাখন (৮৫) ইন্তেকাল করেছেন।(ইন্না লিল্লাহি……….রাজেউন)।
আজ রবিবার (০৪ জুন) বিকেল সাড়ে ৩টায় বার্ধক্যজনিত কারনে তিনি নিজ বাড়ি দক্ষিণ সুরমার লালাবাজারস্থ বাহাপুর গ্রামে ইন্তেকাল করেছেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। আজ রবিবার রাত সাড়ে ১০টায় লালাবাজার শাহী ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।
সাংবাদিক আব্দুল কাইরুমের পিতার রূহের মাগফেরাত কামনা ও তার জানাজায় অংশ নিতে জেলা প্রেসক্লাবের সদস্যদের প্রতি অনুরোধ জানিয়েছেন ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ্ দিদার আলম নবেল।
শোক : সিলেট জেলা প্রেসক্লাবের পাঠাগার সম্পাদক আবদুল কাইয়ূম (কাইয়ূম উলাস) এর পিতার ইন্তেকালে গভীর শোকপ্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন ক্লাবের সভাপতি আজিজ আহমদ সেলিম ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।
এক শোকবার্তায় ক্লাব নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাদেরকে ধৈর্য্য ধরার তৌফিক দিতে মহান রাব্বুল আল আমিনের কাছে প্রার্থনা করেন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed