ঠাকুরগাঁওয়ে লিচুর বাম্পার ফলন
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলায় এবার লিচুর বাম্পার ফলন হয়েছে। রানীশংকৈল ছাড়াও বনগাঁও, মিরডাংঙ্গী, ঘনেশ্যামপুর, কাশিপুর, ধর্মগড়, নেকমরদ ও ভাংবারীর এলাকায় প্রচুর লিচুর ফলন হয়েছে ।
লিচুর মুকুলের মৌ মৌ ঘ্রাণে ভরে উঠেছে এলাকা গুলো। এলাকার লিচু চাষিদের সাথে কথা বলে জানা গেছে এবারের আবহাওয়া ও মৌসুম ভালো থাকায় প্রচুর ফলন হয়েছে, তা ছাড়া লিচু চাষিরা জানান অন্য বারের তুলনায় এইবার লিচুর ফলন অনেক গুন বেশি হয়েছে। এই রকম ফলন প্রতিবছর থাকলে লিচু চাষিরা অনেক মুনাফা লাভ করবে বলে জানান চাষিরা।
করিম নামে এক লিচু চাষি বলেন, উত্তর অঞ্চলের কৃষকের এটি একটি অর্থনৈতিক আয়, তিনি বলেন এবারে ভালো দাম পেলে অনেকে লিচু চাষে আরো আগ্রহী হবে এবং লিচু চাষ করবে। এতে যেমনি লিচু চাষ বৃদ্ধি পাবে, তেমনি বৃদ্ধি পাবে অর্থনৈতিক আয়।
এদিকে চলতি মৌসুমে প্রাকৃতিক ভাবে শীলা বৃষ্টি ও কালবৈশাখী ঝড় হওয়ার ফলে কিছু কিছু এলাকায় লিচু গাছ ভেংগে লিচুর কিছুটা ঘাটতি দেখা দিচ্ছে, তবুও সঠিক দাম থাকলে লাভবান হওয়ার স্বপ্ন দেখছে লিচু চাষিরা।
Related News
পরিত্যক্ত জমিতে লাউ চাষে সাফল্য, বিষমুক্ত সবজিতে হাসি ফুটেছে কৃষক ফারুকের মুখে
আনোয়ার হোসেন রনি, ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে বাড়ির সামনে দীর্ঘদিনের পরিত্যক্ত জমিতে উচ্চফলনশীল লাউRead More
নড়াইলের পাট চাষিরা দাম নিয়ে দুঃচিন্তায়
নড়াইল সংবাদদাতা: নড়াইলের গ্রামীণ জনপদে পাট কাটা,পচানো এবং ধোঁয়ায় ব্যস্ত সময় পার করছেন পাট চাষিরা।অনেকেRead More



Comments are Closed