সোনার দোকানের ধর্মঘট প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক : হয়রানির অভিযোগ তুলে দেশজুড়ে অনির্দিষ্টকাল ধর্মঘট ডাকার তিন ঘণ্টার মধ্যে তা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সোনার দোকান মালিকরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স সমিতির এক বৈঠকে ধর্মঘটের সিদ্ধান্তের তিন ঘণ্টার মধ্যে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক মইনুল খানের সঙ্গে বৈঠকের পর কর্মসূচি থেকে পিছু হটেন তারা।
রাজধানীর কাকরাইলে শুল্ক গোয়েন্দা অধিদপ্তরে বৈঠকের পর জুয়েলার্স সমিতির সভাপতি গঙ্গা চরণ মালাকার রাত ১০টার দিকে বলেন, “দাবি পূরণের আশ্বাসে তারা কর্মসূচি প্রত্যাহার করেছেন।”
“আমাদের সমিতির নেতাদের সঙ্গে শুল্ক গোয়েন্দাদের বৈঠক হয়েছে। আমরা আমাদের যে সমস্ত দাবিতে ধর্মঘট ডেকেছিলাম, তা মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে।”
এর আগে ধর্মঘটের ডাক দিয়ে সমিতিরি সহ-সভাপতি এনামুল হক খান জানিয়েছিলেন, এনবিআরের সঙ্গে তাদের কথা ছিল দোকানে আর কোনো অভিযান হবে না। কিন্তু আজ (বৃহস্পতিবার) আমিন জুয়েলার্সে অভিযান হয়েছে, এর প্রতিবাদে তারা ধর্মঘটের ডাক দিয়েছে।”
এদিকে, শুল্ক গোয়েন্দা অধিদপ্তর গত কয়েকদিনে দু’দফায় অভিযান চালিয়ে বনানী ধর্ষণ মামলার প্রধান আসামির পরিবারের মালিকানাধীন আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয় কেন্দ্র বন্ধ করে দেয়।
বাংলাদেশের শুল্ক গোয়েন্দারা সেসময় বলেছেন- আপন জুয়েলার্সের কর্ণধাররা জব্দকৃত সাড়ে ১৩ মন স্বর্ণ এবং ৪২৭ গ্রাম হীরার বৈধ কাগজ দেখাতে পারেননি। তবে এতে করে অন্য স্বর্ণ ব্যবসায়ীদের আতংকিত হওয়ার কোনো কারণ নেই বলে কর্মকর্তারা জানিয়েছিলেন।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed