মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মাগুরায় মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে শালিখা উপজেলার শরুশুনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরে সন্ধ্যায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
নিহতরা হলেন- শালিখা উপজেলার দেশমুখপাড়া গ্রামের মকলেছুর রহমানের ছেলে তরিকুল (২৮) ও রাধাডাঙ্গা গ্রামের রফিকুল বিশ্বাসের ছেলে আমিরুল ইসলাম (২৭)।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে আমিরুল ও তরিকুল পাশের শরুশুনা গ্রামের রাস্তায় মোটরসাইকেল চালানো শিখছিলেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বহনকারী মোটরসাইকেলটি রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে দু’জনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দু’জনকেই মৃত ঘোষণা করেন।
যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক শহিদুল ইসলাম মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে দুই যুবকের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনা বিশ্ববিদ্যালয়ে চুরির অভিযোগে আজমল নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।Read More
সাতক্ষীরায় পুকুরের পানিতে ডুবে ২ স্কুলশিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সাতক্ষীরায় পুকুরে ডুবে দুই স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১২টারRead More



Comments are Closed