গৃহবধূর আপত্তিকর ভিডিও করায় যুবককে গণপিটুনি
বৈশাখী নিউজ ডেস্ক: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় এক গৃহবধূর গোসলের আপত্তিকর ভিডিও ধারণের চেষ্টা করার অভিযোগে শেখর দেবনাথ (২৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা। শুক্রবার বিকালে উপজেলার সদর ইউনিয়নের বাহেরচর বন্দর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, ওই এলাকায় এক গৃহবধূ টিউবয়েলে গোসল করার সময়ে গোপনে মোবাইল দিয়ে আপত্তিকর ভিডিও ধারণের চেষ্টা করে শেখর নামের প্রতিবেশী ওই যুবক। এটি বুঝতে পেরে ওই গৃহবধূ ডাক-চিৎকার দিয়ে ওঠে। তাৎক্ষণিক ঘটনাস্থলে স্থানীয় লোকজন ছুটে এসে ওই যুবককে ধরে গণপিটুনি দেয়।
রাঙ্গাবালী থানার ওসি শামসুল আরেফীন জানান, আমরা বিষয়টি শুনিনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed