প্রেমের টানে উগান্ডার ইমা বিয়ানিবাজারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ের গ্রামীণ ঐতিহ্য আর ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে বিয়ে করেছেন উগান্ডার সুন্দরী ইমা বিজেরা। বাঙালি যুবকের প্রেমের টানে এদেশে এসে বিয়ে করেন ওই নারী। পেশায় স্কুলশিক্ষিকা। বিয়ের আনন্দ আর বাসর শেষে আজ শনিবার নিজ দেশে ফিরে যাচ্ছেন ইমা বিজেরা। ধর্ম, সমাজ, রাষ্ট্র ও সংস্কৃতিসহ সকল বাধা অতিক্রম করে সুদূর উগান্ডা থেকে প্রেমের ডাকে সাড়া দিয়ে আলোড়ন সৃষ্টি করেন তিনি। সকল প্রতিবন্ধকতা ডিঙ্গিয়ে ঘর বেঁধেছেন বিয়ানিবাজারের চারখাই গ্রামের রেদওয়ান চেীধুরীর সঙ্গে। প্রায় এক মাস স্বামীর সঙ্গে বসবাসের পর ১৩ মে (আজ) নিজ দেশে চলে যাচ্ছেন। প্রেমিক স্বামী ও পরিবারের আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে। ঘুরে বেড়িয়েছেন গ্রামীণ জনপদ। ভালো লেগেছে বাঙালি সংস্কৃতি। বাংলা শেখার চেষ্টা করেছেন। ভিনদেশি এ ললনার আচরণে মুগ্ধ প্রেমিক রেদওয়ানের পরিবার। গ্রামের লোকজনও মহাখুশি। শিগগিরই রেদওয়ান কে উগান্ডা নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন উগান্ডিয়াান বধূ ইমা বিজেরা।
প্রেমিক রেদওয়ানের পারিবারিক সূত্র জানায়, ফেসবুকে প্রেমের সূত্র ধরে বিয়ানিবাজার সদর ইউনিয়নের চারখাই গ্রামে ছুটে আসেন ৪৭ বছর বয়সী উগান্ডার নাগরিক ইমা বিজেরা। রেদওয়ানান সিলেটর লিডিং ইউনিভার্সিটি থেকে এল এল বি শেষ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। খবর পেয়ে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে অসংখ্য মানুষ ভিড় জমাচ্ছেন রেদওয়ানের বাড়িতে। ইতিমধ্যেই রেদওয়ান ও ইমা বিয়ে করেছেন। প্রেমের টানে সুদূর উগান্ডা থেকে বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে এক বয়স্ক মহিলার এভাবে ছুটে আসা সত্যিই বিরল ঘটনা। কথা হয়ে রেদওয়ান ও তার প্রেমিকা ইমার সঙ্গে। খুবই আন্তরিকতার সঙ্গে ইমা তাদের সম্পর্ক নিয়ে কথা বলেন। প্রেমিক রেদওয়ান বলেন, ১ বছর পূর্বে তিনি ফেসবুকে ইমার আইডিতে লাইক দেন। ইমাও তাকে লাইক দেন। এভাবেই শুরু হয় বন্ধুত্বের পর্ব।
Related News
জৈন্তাপুরে বাসের সাথে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার শ্রিখেল মসজিদের সামনে পর্যটকবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষেRead More
ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে ৩ ছাত্রলীগ নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে মশাল মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ।Read More



Comments are Closed