জৈন্তাপুরের লম্পট নিমার সিলেট আদালতে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জৈন্তাপুরে মা ও মেয়েকে ধর্ষণের ভিডিও চিত্র ধারণ করে ইন্টারনেটে প্রচারের ঘটনায় গ্রেফতার স্থানীয় লামাডেমা গ্রামের নিমার আহমদকে (২৪) আজ শুক্রবার সিলেট আদালতে আনা হয়েছে। এ ঘটনায় সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিতে পারে বলে জানিয়েছেন জৈন্তাপুর থানার ওসি শফিউল আযম।
জৈন্তাপুর থানার ওসি শফিউল কবির জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করে।
ওসি জানান, উপজেলার দরবস্ত ইউনিয়নের লামাডেমা গ্রামের পার্শ্ববর্তী বাড়ির একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে নিমার। এক পর্যায়ে সে মেয়ের পাশাপাশি মায়ের (মেয়ের মা) সাথেও শারীরিক সম্পর্ক গড়ে তুলে। তাদের সাথে মেলামেশার ভিডিও ধারণ করে রাখে সে। সম্প্রতি সে এ ধরণের ভিডিও ইন্টারনেটে ছড়াতে থাকে। নির্যাতিত পরিবারটি লোকলজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখলেও বুধবার তারা বিষয়টি পুলিশের নজরে আনে। এরপর জৈন্তাপুর থানার ওসির নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন এবং পর্ণোগ্রাফি আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ গ্রেফতারকৃত নিমারের কাছ থেকে নগ্ন ভিডিও’র মেমোরি কার্ড উদ্ধার করেছে।
Related News
সিলেটে অনুমোদনহীন ৪ প্রতিষ্ঠানকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর দক্ষিণ সুরমায় অনুমোদনহীন সার্জিক্যাল পণ্য বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনারRead More
ব্রিটানিয়া সুইমিংপুলে শাবি শিক্ষার্থীর মৃত্যু, তিন দিনের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর চৌকিদেখি এলাকার ব্রিটানিয়া সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে শাহজালালRead More



Comments are Closed