Main Menu

পুঠিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

Manual8 Ad Code

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় ভ্রাম্যমান আদালতের নির্দেশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে। সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শফিকুর আলমের নির্দেশে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত উপজেলার ধোপাপাড়া হাটে অভিযান পরিচালিত হয়। এসময় উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুর আলম, থানার উপ-পরিদর্শক (এসআই) খালেক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, উপজেলার ধোপাপাড়া হাটের সরকারি জমি অবৈধ ভাবে দখল করে ক্লাব, দোকান পাঠ সহ ৩৪টি স্থাপনা গড়ে ওঠে। পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাদের স্থাপনা উচ্ছেদের জন্য তিন দফা সময় বেধে দেন। সময় অতিক্রম হওয়ার পর আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে একটি স্কেভেটর দিয়ে অবৈধ ৩৪টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code