Main Menu

শাবিতে স্কুল ছাত্রী নির্যাতনে ৩ ছাত্রলীগ নেতার সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে

Manual1 Ad Code

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানীর ঘটনায় শাখা ছাত্রলীগ (স্থগিত কমিটি) সভাপতি সঞ্জীবন চক্রবর্তী পার্থসহ ৩ জনের সংশ্লিষ্টতার প্রাথমিক সত্যতা পেয়েছে বিচার বিভাগীয় তদন্ত কমিটি।
জড়িত অপর দুই জন হলেন সমাজকর্ম বিভাগের দ্বিতীয় বর্ষের মাহমুদুল হাসান রুদ্র ও একই বর্ষের পরিসংখ্যান বিভাগের সাজ্জাদ রিয়াদ। তারা দুইজনই পার্থর অনুসারী।
গত ২ মে মঙ্গলবার এ সংক্রান্ত প্রতিবেদন সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে দাখিল করেছেন তদন্ত কমিটির প্রধান সিনিয়র সহকারী জজ তাসলিমা শারমিন। সংশ্লীষ্ট একটি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
তদন্ত প্রতিবেদন অনুসারে, তিন আসামী ভিকটিমকে যৌন হয়রানী, অশ্লীল মন্তব্যকরণ, থাপ্পর মারা, ভিকটিমের ফুফাত ভাইকে মারধর করা, সাংবাদিকের ক্যামেরা থেকে ছবি মুছে ফেলা, খবর ছাপা হলে দেখে নেওয়ার হুমকি দেওয়া এবং পরবর্তীতে দুইজন সাংবাদিকের উপর হামলায় সরাসরি জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ার কথা বলা হয়েছে। তাদের সাথে মারামারিতে অংশগ্রহণকারী আরোও অজ্ঞাতনামা আসামী রয়েছে বলে উল্লেখ করা হয় প্রতিবেদনে।
প্রসঙ্গত, গত ৮ এপ্রিল শাবিতে সদ্য এসএসসি পরীক্ষা দেয়া এক ছাত্রী ঘুরতে আসলে ছাত্রলীগ সভাপতিসহ কয়েকজনের হাতে যৌন হয়রানির শিকার হন। এ ঘটনায় ১২ এপ্রিল ওই ছাত্রীর মা বাদি হয়ে সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।
বিচারক মো. মোহিতুল হকের আদালত ওইদিনই সিনিয়র সহকারী জজ তাসলিমা শারমিনকে মামলাটির তদন্তের নির্দেশ দেন।
এ ঘটনার প্রতিবাদ করলে শাবি প্রেসক্লাবের সহসভাপতি সৈয়দ নবীউল আলম দিপু ও সাধারণ সম্পাদক সরদার আব্বাসের উপর হামলা করে আসামীসহ অন্যান্য ১০-১২ জন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code