Main Menu

সিলেটে স্বেচ্ছাসেবকদলের মিছিল-সমাবেশ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবকদল। মিছিলটি নগরীর নয়াসড়ক পয়েন্ট থেকে শুরু হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। নয়াসড়ক পয়েন্টে মিছিল পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও মহানগর বিএনপির সহ সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম বলেন, বাংলার ভবিষ্যৎ কর্ণধার জননেতা তারেক রহমানের আকাশচুম্বি জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বর্তমান স্বৈরাচারী সরকার একের পর এক ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি করছে। তিনি বলেন, তারেক রহমান আগামী দিনে বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তির ঐক্যের প্রতিক, একারনেই সুগভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে তাকে টার্গেট করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে দায়েরকৃত মিথ্যা মামলা, অপপ্রচার, মিথ্যা অভিযোগ এবং হয়রানী ষড়যন্ত্র করে শহীদ জিয়ার সুযোগ্য উত্তরসূরী জননেতা তারেক রহমানকে বাংলার জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবেনা। তিনি অবিলম্বে জননেতা তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং ষড়যন্ত্র বন্ধের দাবী জানান।
সিলেট জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক ও জেলা বিএনপির সহ-কোষাধ্যক্ষ জাকির হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পূর্ববর্তী সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুল আহাদ খান জামাল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক আব্দুস সহিদ। এসময় উপস্থিত ছিলেন ২৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, ২২ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক রাশেদ আহমদ চৌধুরী, ১০ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের আহবায়ক স্বপন আহমদ, ২৩ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাবেদ আহমদ জীবন, মহানগর স্বেচ্ছাসেবক দলনেতা মামুন আহমদ, আজিজ খান সজীব, ০৮ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রাসেল আহমদ, ফারুক আহমদ, শাহ আলম আলী, ৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামরুল হাসান স্বজল, দিদার হোসেন, রনি আহমদ, রুমেল আহমদ, বাইন উদ্দিন, আবুল বাশার, জাহাঙ্গীর আলম, জাহেদ আহমদ, সুমন জালালী, মোজাম্মিল আহমদ, তাফসির আহমদ, সুলতান আহমদ, দিলোয়ার হোসেন, হৃদয় আহমদ হাবীব, আশিকুর রহমান আশিক, লায়েক আহমদ, আমিন আহমদ, রাজু আহমদ অপু, মেঝু আহমদ, জহুর আহমদ, রিপন আহমদ, ইউসুফ হোসেন মান্না, আলমগীর হোসেন, সাজু আহমদ, নজরুল ইসলাম, পারভেজ আহমদ, ফাহিম আহমদ, শরীফ উদ্দিন, আব্দুল্লাহ, মনজু পাপ্পু আহমদ, মিজান চৌধুরী, সামছু ইসলাম, জুনেদ আহমদ, এনাম আহমদ রাজ, কদম আলী, সোহেল আহমদ প্রমুখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code