Main Menu

সুনামগঞ্জের নতুন জেলা প্রশাসক সাবিরুল ইসলাম

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুনামগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (০২ মে) জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়।

জনপ্রশাসনে ২৪ জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই রদবদল করা হয়।

আরবান প্রাইমারি হেলথ কেয়ার ওয়েলফেয়ার প্রজেক্টের উপপ্রকল্প পরিচালক সাবিরুল ইসলামকে সুনামগঞ্জের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

সুনামগঞ্জসহ নতুন প্রশাসক নিয়োগ পাওয়া বাকি ২৩টি জেলা হলো যশোর, খুলনা, চট্টগ্রাম, নীলফামারী, টাঙ্গাইল, নোয়াখালী, মানিকগঞ্জ, রাজশাহী, ফেনী, গাজীপুর, পটুয়াখালী, রাজবাড়ী, চুয়াডাঙ্গা. জয়পুরহাট, ঝিনাইদহ, মাদারীপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, লক্ষ্মীপুর, নড়াইল, মাগুরা, বগুড়া ও ঝালকাঠি।

Share





Related News

Comments are Closed