নবীগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত
নবীগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের নবীগঞ্জ-কাজিরবাজার সড়কের জন্তরি নামক স্থানে রাস্তা পারাপারকালে মোটর সাইকেলের ধাক্কায় মুড়াই মিয়া (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে দূর্ঘটনাটি ঘটে।
নিহত মুড়াই মিয়া উপজেলার করগাঁও ইউনিয়নের মিলিক গ্রামের বাসিন্দা। আহত ব্যক্তি মোটর বাইক চালক মো. তালহা (২৬) ।
জানা যায়, নবীগঞ্জ-কাজিরবাজার সড়কের জন্তরি নামক স্থানে একটি মোটর সাইকেল বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় রাস্তা পারাপাররত বৃদ্ধ পথচারী মুড়াই মিয়াকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ সময় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধার দিকে তিনি মারা যান।
Related News
হবিগঞ্জে মাদ্রাসাছাত্রী মিম ১০ দিন ধরে নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে ১০ দিন ধরে নিখোঁজ রয়েছে ফাবিয়া তাবাসসুম মীম (১০) নামেRead More
হবিগঞ্জে মোটরসাইকেল-টমটম সংঘর্ষ, দুই বন্ধু নিহত
বৈশখী নিউজ ডেস্ক: ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের হবিগঞ্জের চুনারুঘাটের চান্দপুর চা বাগান এলাকায় মোটরসাইকেলের সাথে টমটমRead More



Comments are Closed