টাঙ্গাইলে বাস খাদে, নিহত ৭ আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় যাত্রীবাহী বাস খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।
মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার গুনগ্রাম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালপুর সদর উপজেলার আসমা (২৫), চন্দন (৩২) ও শান্তা (২৫), নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার নুরে আলম (৩০), ধনবাড়ি উপজেলার ধিকপাইদ গ্রামের আব্দুর রহিম (৩২), জামালপুর জেলার বনগ্রাম সরিষাবাড়ি গ্রামের সুনামগঞ্জ ধর্মশালা মহিলা বিষয়ক কর্মকর্তা মোতাহের (২৮) ও একই উপজেলা সদরের সাইদুল ইসলাম (২৪)।
টাঙ্গাইলের পুলিশ সুপার মো. মাহবুব আলম জানান, রাতে ঢাকা থেকে ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে অপর একটি বাসকে অতিক্রম করতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এসময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসের সাত যাত্রী নিহত হন। আহত হন কমপক্ষে ৩০ জন। আহতদের সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Related News
ছাত্রদলের ৫ নেতা বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে ঢাকা মহানগর পশ্চিম শাখা ছাত্রদলের পাঁচ নেতাকেRead More
মাধবদীতে পুকুরে বিষ দিয়ে মাছ মেরে ফেলার অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক : নরসিংদীর মাধবদীর রাইনাদী এলাকায় গভীর রাতে দুই বিঘা পুকুরে বিষ দিয়েRead More



Comments are Closed