আগাম বন্যায় সিলেটে ক্ষতিগ্রস্ত হয়েছে ৩ লাখ ৪১ হাজার কৃষক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: আগাম বন্যায় সিলেট বিভাগের ফসল তলিয়ে যাওয়ায় সিলেট বিভাগের চার জেলার ৩ লাখ ৪১ হাজার ১৩ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সুনামগঞ্জ জেলায় ১ লাখ ৭১ হাজার ৮৭০ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এরমধ্যে সিলেটে ১ লাখ ৩ হাজার ১০৪ জন, মৌলভীবাজারে ৩০ হাজার ৮২৮ জন এবং হবিগঞ্জে ৩৫ হাজার ২১১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
কৃষি বিভাগ আরো জানায়, ২৩ এপ্রিল পর্যন্ত ১ লাখ ১৩ হাজার ৬৭২ হেক্টর জমির বোরো ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে সুনামগঞ্জ জেলায় ৫৭ হাজার ২৮৯ হেক্টর, সিলেট জেলায় ৩৪ হাজার ৩৭৯ হেক্টর, মৌলভীবাজার জেলায় ১০ হাজার ২৭৭ হেক্টর এবং হবিগঞ্জ জেলায় ১১ হাজার ৭৩৭ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বাড়বে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় উপ-পরিচালক ড. মামুনুর রশীদ।
Related News
কোম্পানীগঞ্জে ৮৬ লাখ টাকার ভারতীয় ওষুধ-পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পুলিশের পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য ও বিভিন্নRead More
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More



Comments are Closed