Main Menu

ছাতকে অটো-টেম্পু শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

কামরুল হাসান সবুজ, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: ছাতকে যানবাহন চালক শ্রমিকদের স্বার্থ বিরোধী আইন ২০১৭ বাতিলের দাবিতে রোববার (২৩এপ্রিল) দুপুরে সুনামগঞ্জজেলা অটো টেম্পু, অটো রিকশা, বেবীটেক্সী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলার গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। ঢাকাস্থ বাংলাদেশ শ্রমিক ফেডারেশন আয়োজিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে এ মানববন্ধন অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা অটোটেম্পু, অটোরিকশা, বেবীটেক্সী শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ১৬৯৩) এর সভাপতি আপ্তাব উদ্দিন, সেক্রেটারি ইজ্জাদ আলী, সহ-সভাপতি ইদ্রিছ আলী, সাংগঠনিক সম্পাদক মটুক মিয়া, কোষাধ্যক্ষ সুহেল আহমদ, প্রচার সম্পাদক হাসির মিয়া, সাবেক সেক্রেটারি জমসেদ আলী, সাবেক কোষাধ্যক্ষ নানু মিয়া, শ্রমিক নেতা সাহেব আলীসহ বিভিন্নশাখার নেতৃবৃন্দ। মানববন্ধন চলাকালে চালক শ্রমিকদের স্বার্থবিরোধী আইন ২০১৭ইং বাতিলের জোর দাবি জানান।

Share





Related News

Comments are Closed