নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সরকার কাজ করছে : খাদ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ২৪ ডটকম: খাদ্যমন্ত্রী এডভোকেট মো. কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ খাদ্যে সয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। ফলে এখন সরকারের একমাত্র লক্ষ্য হচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চিত করা। আর এটি জনগণের সংবিধানিক অধিকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার জনগণের সেই অধিকার বাস্তবায়নে কাজ চালিয়ে যাচ্ছে। আগামী ২০৪১ সালের মধ্যে তা বাস্তবায়ন করা সম্ভব হবে।
রোববার সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নে জনসচেতনতা’- শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘সরকারের উন্নয়ন বাধাগ্রস্ত করতে জঙ্গি তৎপরতা চালানো হচ্ছে। বিদেশীদের কাছে দেশের ভাবমূর্তি নষ্ট করতে হলি আর্টিজানে বিদেশী হত্যা করা হয়েছে। এছাড়া বিভিন্ন স্থানে বিদেশীদের উপর হামলা করা হয়েছে। জঙ্গিবাদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল ওয়াদুদ দারা এমপি, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক, জেলা পরিষদের চেয়ারম্যান এড. লুৎফুর রহমান, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed