Main Menu

বিএনপি প্রত্যক্ষভাবে জঙ্গিদের সহযোগিতা করছে : খাদ্যমন্ত্রী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: খাদ্যমন্ত্রী এডভোকেট কামরুল ইসলাম বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইতোমধ্যেই জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানুষ ১৯৭১ সালের মতো আজ ঐক্যবদ্ধ। দেশের মানুষ যেভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী যেভাবে কঠোরভাবে তাদের দমন করছে এতে জঙ্গিরা এদেশ থেকে নিমূল হতে বাধ্য। তিনি বলেন, বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে। প্রতিটি ক্ষেত্রে আমরা এগিয়ে আছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তিশালী সামাজিক নিরাপত্তা বলয় তৈরী করেছেন। ২০৪১ সালের মধ্যেই উন্নত রাষ্ট্র হওয়ার স্বপ্ন দেখছি আমরা। সরকারের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ হয়ে আবারও আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে।
তিনি পেশাজীবী সমন্বয় পরিষদ সিলেটের উদ্যোগে সন্ত্রাস-জঙ্গিবাদ ও নৈরাজ্যের বিরুদ্ধে জনসচেতনা মূলক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। শনিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
পেশাজীবী সমন্বয় পরিষদ সিলেটের সভাপতি ডাঃ এহতেশামুল হক চৌধুরী দুলালের সভাপতিত্বে সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।
খাদ্যমন্ত্রী বলেন, বিএনপি প্রত্যক্ষভাবে জঙ্গিদের সহযোগিতা করছে। এটা তাদের কথাবার্তা ও আচরনের মাধ্যমে প্রকাশ পায়। তারা ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশকে জঙ্গিরাষ্ট্রে পরিণত করতে প্লান মাফিক কাজ করেছে। সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনা ও আওয়ামীলীগকে নিশ্চিন্ন করতে চেয়েছিল। পুলিশ আলামত নষ্ট করেছিল, আক্রমণকারীদের পালিয়ে যেতে সাহায্য করেছিল। পৃথিবীর ইতিহাসে এমন নজির আর নেই। তিনি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন আখ্যায়িত করে বলেন, একটি বড় রাজনৈতিক দল যখন সন্ত্রাসী দরে পরিণত হয়, তাদের চরিত্র যখন সন্ত্রাসী চরিত্রে পরিণত হয় তখন দেশের মানুষের ভোগান্তি বাড়ে। তিনি বলেন, জিয়াউর রহমান একাত্তরের ঘাতকদের প্রতিনিধিত্ব করে যে সন্ত্রাস চালু করেছিল খালেদা জিয়া ও তারেক তা অব্যাহত রেখেছে।
আগামী নির্বাচনে বিএনপির অংশগ্রহন নিয়ে বলেন, আমরা চাই বিএনপি নির্বাচনে আসুক, শক্তিশালী প্রতিদ্বন্দিতা হোক। কিন্তু কাউকে তোষামোদ করে নির্বাচনে আনতে চাইনা। বিএনপি ২০১৪ সালের মতো আরেকটি আগুন সন্ত্রাস সৃষ্টি করার জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছে। জনগণ তাদেরকে আবারও প্রত্যাখ্যান করবে। তিনি আগামী নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে সকল বিভেদ ভুলে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
প্রধান বক্তার বক্তব্যে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, জঙ্গিদের বিরুদ্ধে শেখ হাসিনার নেতৃত্বে সিলেটবাসী ঐক্যবদ্ধ। আতিয়া মহলে জঙ্গিদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশে এসে সাধারণ মানুষ দাড়িয়েছিল। তিনি খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের উদ্যেশ্যে বলেন আমরা সিলেটের ১৯টি আসন আগামী নির্বাচনে শেখ হাসিনাকে উপহার দিতে কাজ করবো।
সিলেট জেলা বারের এডিশনাল পিপি এডভোকেট শামসুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক। স্বাগত বক্তব্য রাখেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট একেএম সামিউল আলম।
বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট মফুর আলী, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিন, এডভোকেট রাজ উদ্দিন, জেলা সরকারী কৌশলী এডভোকেট খালেমুল মিল্লাত মো. জালাল, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক সুজাত আলী রফিক, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রসিডিয়াম সদস্য অধ্যক্ষ ভাস্কর রঞ্জন দাস, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট হোসেন আহমদ, জেলা আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম খান, কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সিলেট জেলা সভাপতি অধ্যক্ষ শামসুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদারুল আলম নবেল, ইসলামী ফাউন্ডেশনের সহকারী পরিচালক শাহ নজরুল ইসলাম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু, সম্মিলিত সাংস্কৃতিক জোট সিলেটের সভাপতি প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আফসর আজিজ, মহানগর স্বেচ্ছাসেবকরীগ সভাপতি কাউন্সিলর আফতাব হোসেন খান প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী শফিকুর রহমান ও গীতা পাঠ করেন এডভোকেট দিলীপ কুমার দাস চৌধুরী।

 

 

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed