ঠাকুরগাঁওয়ে চড়ক পূজা অনুষ্ঠিত
আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: আজ শনিবার বিকেল সাড়ে ৫টায় ঠাকুরগাঁও সদর পৌরসভাধীন চিতাখোলা, হঠাৎপাড়া, টাঙ্গন ব্রীজের দক্ষিণ পার্শ্বে শ্রী শ্রী গঙ্গাদেবীর পূজা ও চড়ক মেলা দেবালয়ে অনুষ্ঠিত হয়েছে।
ঠাকুরগাঁও শ্রী শ্রী গঙ্গাদেবীর পূজা ও চড়ক মেলা দেবালয়ে চড়ক পূজা উৎসব কমিটির সভাপতি অশোক কুমার দাস, সাধারণ সম্পাদক সুকুমার দাস জানান, প্রত্যেকবারেই আমি নিজে ও অন্যজনকে সাথে নিয়ে এই পূজাকে পরিচালনার জন্য সবসময়ই পরিশ্রম করে আসছি। সকল সদস্য বৃন্দের সহযোগীতায় এ চড়ক পূজা প্রতি বাংলা সনের বৈশাখ মাসে পহেলা বৈশাখের মেলার আয়োজন করে থাকেন।
ভূমি থেকে ২০/২৪ ফুট উচ্চতায় পিঠে বড়শি গেথে শূন্যে ঘুরার দৃশ্য যে কেউ দেখলে অবাক হবেন। আর ভাববেন এটা কিভাবে সম্ভব, কিন্তু এবার ঠাকুরগাঁওয়ে সর্বপ্রথম চড়কে ঘুরেছেন রিতা রাণী নামের এক নারী। অবিশ্বাস্য এ বিষযটির নাম চড়ক পূজা। ৩৫ বছর ধরে এ পূজা উদযাপন হয়ে আসছে। এটা স্থানীয় ভাবে চড়ক পূজা নামেই পরিচিত। তবে অনেক স্থানে চড়ক মেলা বা চড়ক উৎসব নামেও এর পরিচিতি রয়েছে। কেননা চড়ককে কেন্দ্র করে এ সময় ঐ এলাকায় বিশাল মেলা বসে। পূজারীবৃন্দ ছাড়াও ধর্ম-বর্ণ নির্বিশেষে হাজার থেকে লাখো মানুষেরও ঢল নামে অনুষ্টান স্থলে। গা শিউরে ওঠা এই দৃশ্য দেখার জন্য আবাল-বৃদ্ধ-বণিতার পদচারণায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্টান স্থল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed