মনের মত পাত্রী না পেয়ে রোবটকে বিয়ে
বৈশাখী নিউজ ডেস্ক: চীনের ঝেজিয়াং প্রদেশের ঝেং জিয়াজিয়া (৩১) নামের এক যুবক মনের মত পাত্রী না পেয়ে বিয়ে করলেন রোবটকে। ঝেং পেশায় রোবট বিশেষজ্ঞ। তার স্ত্রী রোবটটিকে তিনি প্রায় এক বছর আগে নিজেই তৈরি করেছিলেন।
ঠিক মানুষের মতো দেখতে সুন্দরী রোবটটির নাম দেন ইংইং। বুদ্ধিমতী ইংইং কিছু চীনা অক্ষর পড়তে পারে। ছবি দেখে চিনতে পারে। বেশ কিছু কথাও বলতে পারে সে।
ঝেং জানিয়েছেন, বিয়ের পর যাতে সংসারের কাজে স্ত্রী সাহায্য করতে পারেন এবং নিজেই হাঁটাচলা করতে পারেন তার জন্য নতুন প্রযুক্তি প্রয়োগ করবেন তিনি। বিয়ের মাস দুয়েক আগে থেকেই নাকি চলেছে প্রেমপর্ব।
ঝেংয়ের বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন তার মা। কিন্তু এমন অদ্ভুত সিদ্ধান্ত কেন নিলেন ঝেং? মা এই ব্যাপারে মন্তব্য না করলেও তার এক বন্ধু জানান, কিছুতেই মনের মতো পাত্রী খুঁজে পাচ্ছিলেন না ঝেং। তাই শেষমেশ এই সিদ্ধান্ত।
অন্য বন্ধুদের মতে, কলেজে পড়তে পড়তেই যন্ত্রের প্রেমে পড়িছেলন ঝেং। ২০১৪ সাল পর্যন্ত একটি স্মার্টফোন তৈরির সংস্থায় কাজ করতেন তিনি। তার পরে সেই চাকরি ছেড়ে কৃত্রিম বুদ্ধিসম্পন্ন রোবট তৈরিতে মন দেন তিনি।
Related News
বউকে ছেড়ে ৫২ বছরের শাশুড়িকে বিয়ে করলেন ৩৫ বছরের যুবক!
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের কানপুর দেহাত জেলায় এক অদ্ভুত পারিবারিক ঘটনার ভিডিও সামাজিকRead More
যে দেশে ৯৬ বছরেও কোনো শিশু জন্ম নেয়নি
আর্ন্তজাতিক ডেস্ক: বিশ্বের নানা প্রান্তে জন্মহার হ্রাস নিয়ে যখন রাষ্ট্রপ্রধানরা দুশ্চিন্তায়, তখন ইউরোপের একটি দেশRead More



Comments are Closed