৭৬ হাজার টাকায় মোটরসাইকেল বিক্রি করবে এটলাস বাংলাদেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলা নববর্ষ উপলক্ষে মোটরসাইকেল বিক্রিতে বিশেষ ছাড় দিয়েছে এটলাস বাংলাদেশ লিমিটেড। এক্ষেত্রে কোম্পানির ৮০ সিসি মডেলের মোটরসাইকেল মাত্র ৭৬ হাজার টাকায় বিক্রয় করা হবে।
শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেডের ৪০১ তম বোর্ড সভায় মোটরসাইকেল বিক্রয়ে বিশেষ মূল্যছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের চেয়ারম্যান ও এটলাস বাংলাদেশ লিমিটেড পরিচালনা পর্ষদের সভাপতি ইমতিয়াজ হোসেন চৌধুরী এতে সভাপতিত্ব করেন।
এ সময় শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও এটলাস বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের পরিচালক সুষেণ চন্দ্র দাসসহ বোর্ডের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পহেলা বৈশাখ থেকে ৩১ বৈশাখ পর্যন্ত এ অফার বলবৎ থাকবে বলেও সভায় সিদ্ধান্ত হয়। আগ্রহী ক্রেতারা এটলাস বাংলাদেশ লিমিটেডের বিক্রয়কেন্দ্র ও সার্ভিস সেন্টার থেকে ছাড়কৃত মূল্যে এ মোটরসাইকেল কিনতে পারবেন।
Related News
দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন প্রকল্প অনুমোদন
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)-এর বৈঠকে দেশের প্রথম ইলেকট্রিক ট্রেন চালুরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More



Comments are Closed