Main Menu

প্রয়াত সাংবাদিক আব্দুর রহমানের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: দৈনিক কালের কণ্ঠ পত্রিকার সিলেট অফিসের সাবেক স্টাফ রিপোর্টার অকাল প্রয়াত সাংবাদিক আব্দুর রহমানের পরিবারকে যুক্তরাজ্য ভিত্তিক সংগঠন বাংলাদেশ জার্নালিস্টস এসোসিয়েশন ইউকে এবং আর এ ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল ১০ এপ্রিল সোমবার সিলেট নগরীর আম্বরখানাস্থ ডাচবাংলা ব্যাংকের অফিসে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্টস এসোসিয়েশন ইউকে’র সাবেক সভাপতি ও আর.এ ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের চেয়ারম্যান, দর্পণ ম্যাগাজিনের সম্পাদক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের কার্যকরী সদস্য মোঃ রহমত আলী, ব্যাংকের ম্যানেজার চৌধুরী আব্দুল কালাম পারভেজ, ব্যাংক কর্মকর্তা শামীম আহমদ চৌধুরী। আর্থিক অনুদান গ্রহণ করেন সাংবাদিক মরহুম আব্দুর রহমানের স্ত্রী সাজমিন বেগম চৌধুরী ও তার কন্যা মাহবুবা ফাইজা। উপস্থিত সময়ে ডাচবাংলা ব্যাংকে মাহবুবা ফাইজা’র নামে একটি স্টুডেন্ট একাউন্ট ওপেন করে নগদ ৫০ হাজার টাকার জমা দেয়া হয়।
অর্থ প্রদানকালে রহমত আলী বলেন, বাংলাদেশ জার্নালিস্টস এসোসিয়েশন ইউকে’র পক্ষ থেকে ৪০ হাজার ও আর এ ফাউন্ডেশন ইন্টারন্যাশনালের পক্ষ থেকে ১০ হাজার টাকা দেয়া হয়েছে। ভবিষ্যতে আরো সহযোগিতার আশ^াস প্রদান করেন। তিনি বলেন, উক্ত দু’ সংগঠন ইতিপূর্বেও সিলেটের বিভিন্ন সাংবাদিকের পরিবারকে আর্থিক সহযোগিতা করেছে এবং ভবিষ্যতেও সাংবাদিকের এতিম সন্তানদের পাশে থাকবে। তিনি আরো বলেন, আর.এ ফাউন্ডেশন শুধুমাত্র সাংবাদিকের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং তাদের অসহায় নিঃস্ব ও এতিম সন্তানদের লেখাপড়ার খরচ সহ সার্বিক সহযোগিতা করে যাবে।
উল্লেখ্য সাংবাদিক আব্দুর রহমান গত ২০১৬ সালের ২৫ জুলাই ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে মারা যান। তার সাড়ে ৩ বছরের একমাত্র মেয়ে বর্তমানে আম্বরখানাস্থ মুহিবুর রহমান একাডেমীতে লেখাপড়া করছে।

Share





Related News

Comments are Closed