Main Menu

হজ নিবন্ধনের সময়সীমা বাড়ল ১৫ ‍দিন

বৈশাখী নিউজ ডেস্ক: হজ নিবন্ধন কার্যক্রমের সময়সীমা ১৫ দিন বাড়ানো হয়েছে। নিবন্ধনের নতুন শেষ সময় আগামী ২৫ এপ্রিল।

সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ বিষয়ে ধর্মমন্ত্রী বলেন, ‘হাবের লিখিত প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে ও সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে ১৫দিন সময় বাড়ানো হয়েছে।’

তিনি আরো বলেন, ‘তবে নির্ধারিত সময়ের পর আর সময়সীমা বাড়ানো হবে না। কোনো এজেন্সি নিবন্ধন করতে ব্যর্থ হলে প্রাক নিবন্ধনকারীদের মধ্য থেকে কোটা পূরণ করার সুযোগ দেয়া হবে।’

পূর্ব ঘোষণা অনুযায়ী ১০ এপ্রিল সোমবার নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) দাবির প্রেক্ষিতে এ সময়সীমা বাড়ানো হয়েছে।

এর আগে গত রোববার ধর্মমন্ত্রীর সঙ্গে দেখা করে নিবন্ধনের সময় বাড়ানোর দাবি জানায় হাব।

Share





Related News

Comments are Closed