ঠাকুরগাঁওয়ে মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড, ব্যাপক ক্ষয়-ক্ষতি
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে ক্রোকারিজ মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানের লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের লাবনী এ্যালুমোনিয়াম ও শিল্পী ইলেকট্রনিক্স নামে দোকানের পেছনের গুদাম ঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে। প্রথমে স্থানীয় লোকজন ও সাধারণ জনতা আগুন নেভানোর চেষ্টা চালায়। তাতে ব্যর্থ হলে আগুন আশে পাশের দোকানে ছড়িয়ে পরে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ১টি ইউনিটসহ মোট ৩টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুন নিয়ন্ত্রনের আগে উৎসুক জনতার ভীড়ের কারনে বিপাকে পড়ে ফায়ার সার্ভিস। এক পর্যায়ে তাদের গাড়ীর মজুদকৃত পানি শেষ হলে তারা তাৎক্ষণিক পানির ব্যবস্থা করতে গেলে সেখানে গাড়ীর ধাক্কায় ২ জন গুরুতর আহত হয়।
স্থানীয়রা জানান, অগ্নিকান্ডের ঘটনায় একটি গোডাউনের সম্পূর্ণ মালামাল ও আশপাশের আরো চারটি দোকানের বেশকিছু মালামাল পুরে যায়।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, ধারণা করা হচ্ছে শর্ট-সার্কিটের কারণে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে।
জেলা প্রশাসক আব্দুল আওয়াল জানান, ক্ষতিগ্রস্থ মানুষের পাশে প্রশাসন আছে। তাদেরকে সবরকম সহায়তা প্রদান করা হবে বলে তিনি জানান। পরে জেলা প্রশাসক রাত ৯টায় ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আহতদের দেখতে যান। পরিদর্শনকালে গণমাধ্যম কর্মীসহ ডাক্তারদের সাথে কথা বলেন তিনি। কর্তব্যরত চিকিৎসকরা জানান, ৩ জনের মধ্যে ১৪ বছরের শিশু মুন্না গুরুতর আহত হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। বাকি ২ জনের মধ্যে ১ জন ফায়ার সার্ভিসের কর্মী তিনি চিকিৎসা শেষে ফিরে যান ও আরও ১ জন অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed