Main Menu

৬ এপ্রিল দায়িত্ব নেবেন নব-নির্বাচিত ওসমানীনগর উপজেলা পরিষদ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত জনপ্রতিনিধিদের দায়িত্ব গ্রহণের দিনক্ষণ ঠিক হয়েছে।
আগামী ৬ এপ্রিল শপথ গ্রহণের মাধ্যমে নব-নির্বাচিত প্রতিনিধিরা তাদের দায়িত্ব বুঝে পাবেন।
ওসমানীনগর উপজেলা প্রশাসন নির্ভরযোগ্য সূত্র জানায়- গত ৬ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা মইনুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা গয়াছ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মুসলিমা আক্তার নির্বাচিত হন। এই নির্বাচিত প্রতিনিধিরা তাদের গেজেটসহ তাদের দায়িত্ব বুঝে পাবেন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী অফিসার মো. শওকত আলী জানান, নব-নির্বাচিত জনপ্রতিনিধিরা আগামী ৬ এপ্রিল সিলেট বিভাগীয় কমিশনারের দপ্তরে সকাল সাড়ে ১০টায় শপথ পাঠ করবেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code